1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক এর উদ্যোগে শীতবস্ত্র, সবুজ চুলা ও হুইল চেয়ার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক এর উদ্যোগে শীতবস্ত্র, সবুজ চুলা ও হুইল চেয়ার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের উদ্যোগে সহগ্রাধিক শীতার্ত প্রতিবন্ধী- এতিম শিক্ষার্থী, নিঃসন্তান ও জলাবদ্ধতার ভিতরে বসবাস করা অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র, সিদ্দীকী’স সবুজ চুলা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ জানুয়ারী) সকাল ১১ ঘটিকার সময় সদর উপজেলার খানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র, সবুজ চুলা ও হুইল চেয়ার বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বোন শিরিনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আবুল কালাম আজাদ, সবুজ চুলার উদ্ধাবক মোস্তাক আহমেদ সিদ্দিকী, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আহারুল ইসলাম, ইউপি সদস্য আজহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ। এসময় বক্তারা বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের প্রশংসা করে বলেন, সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে সাবিনা দেশের যেমন সুনাম অর্জন করেছে ঠিক সেইভাবে সাতক্ষীরার মুখ উজ্বল করেছে। তাঁর ব্যস্ততম সময়ের ভিতরেও যে, সাবিনা অসহায় মানুষদের নিয়ে ভাবে আজকের অনুষ্ঠান সেটারি প্রমাণ রাখে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd