1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের মধ্যে ২০২১-২০২২ অর্থবছরের চেক বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের মধ্যে ২০২১-২০২২ অর্থবছরের চেক বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের মধ্যে ২০২১-২০২২ অর্থবছরের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুরে জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভল সার্জন ডা. মো. সবিজুর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার উপপরিচালক সন্তোষ কুমার নাথ, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় ২০২১-২০২২ অর্থবছরের বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে অনুদানপ্রাপ্ত ২৭টি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা/প্রতিষ্ঠান সমূহের মধ্যে প্রত্যেককে ১৬ হাজার ৫০০ টাকার চেক প্রদান করা হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা ও জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd