1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি’র বার্ষিক সাধারণ সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি’র বার্ষিক সাধারণ সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ফেব্রæয়ারি) সকালে শহরের কোরাইশী ফুড পার্কের সেমিনার কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছী’র সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি আজ চাকুরী করছি। একদিন নির্দিষ্ট সময়ে আবসরে যাবো এবং আপনাদের কাতারে দাঁড়াবো। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে তিনবার আপনাদের অনুষ্ঠানে আমি এসেছি। আমি চাই আপনাদের নির্দিষ্ট অফিস বা একটি ঠিকানা হোক। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। আপনাদের সংগঠনের সফলতা কামনা করছি।”
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল অদুদ, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি মো. জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাবেক ক্রীড়া অফিসার মো. জিল্লূল করিম, মোহাম্মদ আলী সিদ্দীকি প্রমুখ। আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের সমন্বয়ে আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আলহাজ¦ ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আয়ুব আলী, সাধারণ সম্পাদক ডা. একেএম আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, কাজী আফজাল বারী প্রমুখ। এসময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd