1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাংলাদেশে ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন কার্যক্রম জোরদারে অংশীজনের সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বাংলাদেশে ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন কার্যক্রম জোরদারে অংশীজনের সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: বাংলাদেশে ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন (ইউএসআই) এর কার্যক্রম জোরদার করার লক্ষ্যে অংশীজনের সভা আজ (শনিবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, আয়োডিন একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি যা মানুষের স্বাভাবিক মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য। বুদ্ধিদীপ্ত জাতি গঠনে আয়োডিনের গুরুত্ব রয়েছে। থাইরয়েড হরমোন দেহের বিভিন্ন অংশের কাজ নিয়ন্ত্রণ করে থাকে। আয়োডিনের অভাবে মানবদেহে থাইরয়েড হরমোনের কার্যক্রম বিঘি্নত হয়। স্থান, কাল ও পাত্র ভেদে সকল শ্রেণির মানুষ প্রতিদিন নিদিষ্ট পরিমান লবণ গ্রহণ করে। তাই লবণে আয়োডিনযুক্ত করা হয়ে থাকে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার বিকল্প নেই। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণির মানুষের মধ্যে আয়োডিন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রচার-প্রচারণা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন চেয়ারম্যান।
খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিকের পরিচালক কাজী মাহবুবুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর জেনারেল ম্যানেজার অখিল রঞ্জন তরফদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিকের ডেপুটি জেনারেল ম্যানেজার সরোয়ার হোসেন এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর প্রজেক্ট ম্যানেজার আবুল বাশার চৌধুরী। গেইনের সহযোগিতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় জাননো হয়, ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশে লবণ উৎপাদন হয় ২২লাখ ৩২ হাজার আটশত ৯০ মেট্রিকটন, যা ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ উৎপাদন। সভায় খুলনা কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক সিফাত মেহনাজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, লবণ উৎপাদনকারী, লবণ ব্যবসায়ী, লবণ মিল মালিক সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd