1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাংলাদেশের মানুষ ও পশ্চিম বাংলার মানুষ একই সূত্রে গাঁথা-বীর মুক্তিযোদ্ধা এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বাংলাদেশের মানুষ ও পশ্চিম বাংলার মানুষ একই সূত্রে গাঁথা-বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “দেখা হলে কোনদিন বলে দেব সব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে একটি সহজ পাঠ’র আয়োজনে এক সন্ধ্যায় দীধিতির কবিতায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ভারতের কলকাতা তপন থিয়েটারে দীধিতি চক্রবর্তী’র সভাপতিত্বে দীধিতির কবিতা সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশের মানুষ ও পশ্চিম বাংলার মানুষ একই সূত্রে গাঁথা, একটা তার কাঁটার বেড়া অথবা তারকাটা দিয়ে আমাদের আবদ্ধ করে রাখা হলেও সংস্কৃতিতে বেঁধে রাখতে পারেনি। দু’দেশের সংস্কৃতি একই রকম। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের বন্ধু হিসেবে সহযোগিতা করেছিল। সেজন্য আমরা ভারতবাসীর কাছে চির ঋণী। অনুষ্ঠানে বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারবর্গ, জাতীয় চারনেতা ও মহান স্বাধীনতা যুদ্ধে ও ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”
দীধিতির কবিতা সন্ধ্যায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন তপন রায় প্রধান, অলোক রায় ঘটক, পল্লব কীর্তনিয়া, জয়ন্ত ঘোষ, দীপক ঘোষ বাংলাদেশ, কৃষ্ণপদ দাস, দিতিপ্রিয়া সরকার প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা এমপি রবি মহোদয়ের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান মাহফুজ প্রমুখ। এক সন্ধ্যায় দীধিতির কবিতায় অংশ নেন সুব্রত গাঙ্গুলী, গোপা চক্রবর্তী, প্রদীপ বড়াল, ইনা বাগচী, ডা. পার্থ সারথি মুখার্জী, শুভায়ন চক্রবর্তী ও জয়িতা ব্যানার্জী প্রমুখ। একটি সহজ পাঠ’র উদ্যোগ এক সন্ধ্যায় দীধিতির কবিতায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে উত্তরীয় পরিয়ে ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান ভারতের কলকাতার অনুষ্ঠানের আয়োজকবৃন্দ। এসময় ভারত ও বাংলাদেশের কবি ও সাহিত্যিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd