1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন কলারোয়া পৌরসভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন কলারোয়া পৌরসভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৮২ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: শনিবার বিকাল চারটায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে কলারোয়ার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা কে নিয়ে আয়োজিত ” জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট -২০২৪ (বালক অনুর্ধ্ব -১৭)” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার পাঁচ মিনিটের মাথায় কলারোয়া পৌরসভা গোল করে এগিয়ে যায় কিন্তু খেলার দশ মিনিটে সংঘবদ্ধ আক্রমন থেকে গোল পরিশোধ করে কয়লা ইউনিয়ন পরিষদ। প্রথমার্থ ১-১ গোলে সমতা নিয়ে দ্বিতীয়ার্ধ শুরুতে উভয় দল আক্রমান্তক ভাবে খেলে গোলের দেখা না পাওয়ায় খেলা টি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৩-০ গোলে কলারোয়া পৌরসভা টিম কয়লা ইউনিয়ন পরিষদ কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। ফলে কয়লা ইউনিয়ন রানার আপ হয়েছে। ম্যান অব দ্যা ম্যাচ কলারোয়া পৌরসভার গোলরক্ষক ঈমন, সেরা গোলদাতা পৌরসভার মুন্না, এবং ম্যান অব দ্যা সিরিজ কয়লা ইউনিয়ন পরিষদের আশিক হোসেন রাব্বী। খেলা গুলি উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা, প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, রফিকুল ইসলাম, আকিমুদ্দীন আখিঁ, পৌরসভার আয়কর নির্ধারক নাজমুল হোসেন, আসাদুজ্জামান তুহিন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, আলহাজ্ব আঃ আব্দুর রহিম বাবু, কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ হুমায়ুন কবীর, সাবেক ফুটবলার দীলিপ ঘোষ, মোঃ মফিজুল ইসলাম, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, রেফারি ঈমন হোসেন। খেলা গুলি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, কামরুজ্জামান বাবু, সাজিদুল করিম তপু, এবং ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, জাহাঙ্গীর হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd