1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহব্বানে কেক কাটা ও আলোচনা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহব্বানে কেক কাটা ও আলোচনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহব্বানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকালে সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হকের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জীবিত বঙ্গবন্ধুর থেকে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ভেবেছিল বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংশ করতে পেরেছে। কিন্তু জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই কিন্তু তাঁর আদর্শ আমাদের আজো সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম রাজনৈতিক দল। হায়াত ও সম্মানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু হয় না। এসময় তিনি উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওসমান গনি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মনসুর আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান আশিক প্রমুখ। এসময় জেলা, সদর, পৌর, ইউনিয়নসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd