1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ফেসবুক ও ইউটিউবসহ মিডিয়া মনিটরিং করবে ইসি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ফেসবুক ও ইউটিউবসহ মিডিয়া মনিটরিং করবে ইসি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১০৬ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) এবার চার সদস্যের কমিটি গঠন করলো দেশের প্রিন্ট মিডিয়া, টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক ও ইউটিউব মনিটরিং করতে। আজ বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়।
জানা গেছে, ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামানকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন, সিনিয়র সহকারী সচিব মো. আছলাম, গ্রন্থাগারিক বেগম নাছিমা আক্তার ও সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুক হক স্বাক্ষরিত কমিটি গঠনের অফিস আদেশে এমনটাই জানানো হয়েছে। এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ইত্যাদিসহ গণমাধ্যম পর্যবেক্ষণ করবে এ ‘মিডিয়া মনিটরিং কমিটি’। এ কমিটি প্রতিদিন ইসিকে নিয়ে যে কোনো খবর, প্রচার-প্রচারণা পর্যবেক্ষণ করে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের কাছে প্রতিবেদন দাখিল করবে।
কমিটির কার্যপরিধি :
১। কমিটি বিভিন্ন প্রিন্ট মিডিয়া, টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক, ইউটিউব মনিটর করবে।
২। কমিটির সদস্যরা তার দায়িত্বাধীন নির্ধারিত মিডিয়ায় ২৪ ঘণ্টায় কী খবর ছাপানো বা প্রকাশিত হয়েছে, তা সকাল ১১টার মধ্যে কমিটির আহ্বায়কের কাছে রিপোর্ট করবে।
৩। আহ্বায়ক তা প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারবৃন্দের এবং সচিবের কাছে উপস্থাপন করবেন এবং
৪। কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে।
ইসি কর্মকর্তারা জানান, কেবল মিডিয়া মনিটরিং কমিটিই ইসির সংক্রান্ত খবর, প্রচার-প্রচারণা পর্যবেক্ষণ করবে তা নয়। মাঠ পর্যায়ে সকল কর্মকর্তাকেও বিষয়টি সম্পর্কে সচেতন থাকতে হবে। এক্ষেত্রে দেশের যে স্থানে যে কোনো কিছু হলে তা কমিটিকে অবহিত করতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd