1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ফিংড়ীর রিপোর্টার সমীরের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ফিংড়ীর রিপোর্টার সমীরের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

জিয়াউর রহমান: সদরের ১৪ নং ফিংড়ী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের দৈনিক পত্রদূত পত্রিকার রিপোর্টার সমীর ঘোষ স্ট্রোক জনিত কারনে মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে একেবারে অসহায় হয়ে পড়েছে তার পরিবারটি। তার পরিবার সূত্রে জানা যায়- গত ১৪/১২/২০১৮ খ্রীঃ তারিখে রিপোর্টার সমীর ঘোষ স্ট্রোক করে মৃত্যু বরন করেন। সেই থেকে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া ও অভাবের কালো থাবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী ও দুই সন্তান নিদারুণ অভাবের যাতনায় প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে। কে দেখবে তার পরিবারটি, কে দেখবে তার পিতৃহারা এতিম সন্তান দুটোর। তার স্ত্রী মিতা রানী ঘোষ এর নিকট এ প্রতিবেদক জানতে চাইলে তিনি জানান- বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লিতে আমার একটি ঘর হলো না, সরকারী সূযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত। ওদের বাবা মারা যাওয়ায় পর খেকে খেয়ে না খেয়ে আামাদের দিন কাটে কেউ খোজ খবরও নেয় না। তার উপর আমার ছেলেটি বুদ্ধি প্রতিবন্ধীর সামিল। তারও একটি কার্ড কেউ করে দেয়নি। তার স্বামীর ভিটায় একটি সরকারী ঘর যাতে হয় এবং সরকারী অন্যান্যাদি সুযোগ সুবিধাদি পাওয়ার জন্য চেয়ারম্যান, ইউএনও জেলা প্রশাসক সহ সমাজের বিত্তবানদের নিকট আকুল আবেদন জানিয়েছে এই অসহায় পরিবারটি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd