1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ফিংড়ীর গ্রীন পার্ক উন্নয়নের আশ্বাস প্রদান করেন-এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ফিংড়ীর গ্রীন পার্ক উন্নয়নের আশ্বাস প্রদান করেন-এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

জিয়াউর রহমান: সদর উপজেলার ১৪ নং ফিংড়ীতে অবস্হিত গ্রীন পার্কের উন্নয়নের আশ্বাস প্রদান করেন সাতক্ষীরার জননন্দিত গনমানুষের নেতা বারবার নির্বাচিত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সরেজমিনে জানা যায়- ১৯৭৭ সালে ডাক্তার শহিদুল ইসলাম দুলু মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত এই গ্রীন পার্কটি প্রতিষ্ঠা করেন। ফিংড়ী বাজারের পশ্চিম অদূরস্থে তিনি বহুকষ্টে গড়ে তোলেন এই গ্রীন পার্ক। এ প্রসঙ্গে ডাঃ শহিদুল ইসলাম দুলুর নিকট জানতে চাইলে তিনি বলেন- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে ভবিষ্যৎ প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধােদের স্মরণ রাখতে পারে সেজন্য আমি এই গ্রীন পার্ক টি গড়ে তোলার চেষ্টা করছি। সেকারনে আমি গ্রীন পার্কের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এই এলাকার বীর মুক্তিযোদ্ধাগনের নাম খোদাই করে রেখেছি। যাতে আমাদের আগামী প্রজন্ম তাদেরকে শ্রদ্ধাস্পদ হিসেবে স্মরণ করতে পারে। তিনি আরও জানান – বর্তমানে গ্রীন পার্ক সংরক্ষণের জন্য পার্কটিতে এরিয়া প্রাচীর দিতে হবে, বর্ষা মৌসুমে পানিতে ডুবে যাওয়া রোধে মাটি ভরাট দিতে হবে বসার স্হান ও শহীদ মিনারসহ বেশ কয়েকটি কাজ এই মূহুর্তে করতে হবে। আমি আমার ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহফুজ সরদার ও চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান কে জানিয়েছি তারা আমার যথাযথ আশ্বাস প্রদান করেছেন। সর্বপরি ফিংড়ীর হাজারো মানুষের গন সাক্ষরিত আবেদন জননন্দিত নেতা সাতক্ষীরা সদর ০২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নিকট নিয়ে যায় উনি সবকিছু শুনেবুঝে স্বশরীরে ফিংড়ীর গ্রীন পার্কে আসবেন বলে আশা ব্যক্ত করেন এবং গ্রীন পার্কের সংষ্কার ও যুগোপযোগী করে গড়ে তোলার আশ্বাস প্রদান করেন। সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি কবে স্ব-শরীরে গ্রীন পার্ক পরিদর্শনে আসবেন সেই অপেক্ষায় প্রহর গুনছে ফিংড়ীবাসী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd