1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়ায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়ায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ১১৮ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন: সাতক্ষীরা সদর উ্পজেলার ১৪নং ফিংড়ী ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত/নির্মিতব্য গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) বিকালে শিমুলবাড়িয়া গ্রামে ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও কুদাল দিয়ে মাটি কুপিয়ে হেরিংবোন বন্ড রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন শফি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মহাদেব চন্দ্র ঘোষ, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম রবি, মানস সোম মেম্বর ইউছুপ সরদার, আরশাদ আলী, মাহফুজ সরদার, জাহিদুজ্জামান বাবু, দিপংকর কুমার ঘোষ, রত্না  রানী সরকার, রেবেকা সুলতানা,সালমা খাতুন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ ও সুধিজন প্রমুখ। গ্রামীন মাটির রাস্তা সমূহ টেকসই করনের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ দ্বিতীয় (পর্যায়) প্রকল্প এর আওতায় ফিংড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিমুলবাড়িয়া গ্রামের আফিল উদ্দিনের মোড় পিচের রাস্তা হতে প্রাইমারি স্কুলের মোড় পর্যন্ত ১০০০ মিটার রাস্তা (এইচবিবি) করণ রাস্তা ৬১লক্ষ ৯৫ হাজার ৯০০টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ হেরিং বোন বন্ড রাস্তা নির্মাণ করা হচ্ছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আব্দুল্লাহ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু সালেক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd