1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রেমের টানে ভারতে গিয়ে বান্ধবীসহ রিমান্ডে বাংলাদেশি যুবক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

প্রেমের টানে ভারতে গিয়ে বান্ধবীসহ রিমান্ডে বাংলাদেশি যুবক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: আবদুল সুফিয়ান নামে বাংলাদেশি এক যুবক প্রেমের টানে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। তাকে সহযোগিতার জন্য সঙ্গে আসেন রুবা আখতার নামে এক বান্ধবী। পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে। রিমান্ডে নিয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেমিক আবদুল সুফিয়ানের হাত ধরে বাংলাদেশে ঘর সংসার করার স্বপ্ন ছিল ভারতের পশ্চিমবঙ্গের এক কিশোরীর। মূলত তাকেই দেশে নিয়ে আসতে ভারতে প্রবেশ করেছিলেন ওই বাংলাদেশি প্রেমিক। তার হাত ধরে ঘর ছাড়েন ভারতীয় ওই তরুণী। কিন্তু কিশোরীর পরিবারের অভিযোগ তার বয়স ১৬ এবং সে নাবালিকা। কিশোরীর পরিবারের অভিযোগ, কিশোরীকে ‘অপহরণের’ চেষ্টা করছিল ওই বাংলাদেশি যুবক। এমন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। আর প্রেমের আড়ালে ওই কিশোরীকে ‘পাচারের’ অভিযোগে দুই বাংলাদেশি যুবক ও কিশোরী গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে আট মাস আগে সুফিয়ানের সঙ্গে পরিচয় হয় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার ওই তরুণীর। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। বাংলাদেশ গিয়ে ঘরসংসার পাতার স্বপ্নে বিভোর হয়ে যায় ওই কিশোরী। ২৭ আগস্ট ‘নিখোঁজ’ হয়। পরদিন কুমারগ্রাম থানা পুলিশের কাছে এ বিষয়টি লিখিতভাবে জানায় তার পরিবার। এরপরই তার খোঁজে নামে আলিপুরদুয়ার জেলা পুলিশ। পুলিশের ধারণা- পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে ওই কিশোরী।
পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং করে আসামে তার অবস্থান শনাক্ত করে। সুফিয়ান ও রুবা আখতারকে বুধবার মেঘালয়ের শিলং থেকে আসা একটি বাস থেকে আটক করে পুলিশ। বাসটি থেকে উদ্ধার করা হয় ওই তরুণীকে। তাদের তিনজনকেই আলিপুরদুয়ার জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশ ও ফুসলিয়ে অপহরণের মামলা করে এবং শনিবার আলিপুরদুয়ার জেলা দায়রা ও জজ আদালতে পাঠায়। আদালত অভিযুক্তদের ৬ দিনের রিমান্ডের আদেশ দেন। তবে পাচারের অভিযোগ মিথ্যা দাবি করেছেন আবদুল সুফিয়ান। তিনি বলেন, ‘ওই মেয়েটি আমার সঙ্গে ঘুরতে গিয়েছিল। পাচার করার অভিযোগ সত্য নয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd