1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রাণ হারালেন প্রেমিক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রাণ হারালেন প্রেমিক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

শার্শা (বেনাপোল) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় গভীর রাতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিক ইলিয়াস হোসেন (১৯) খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে। নিহত ইলিয়াস হোসেন শ্রীচন্দ্রপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে ও চৌগাছার সলুয়া কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।
ঘটনা সূত্রে জানা যায়, নিহত ইলিয়াস হোসেনের সাথে প্রতিবেশী আইনাল হকের মেয়ে ও গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী লুইছ পারভিন হিরা (১৮) এর প্রেমের সম্পর্ক চলছিলো। প্রেমের জের ধরে প্রেমিকার ডাকে সাড়া দিতে শনিবার গভীর রাতে দেখা করতে যান প্রেমিক ইলিয়াস। একপর্যায়ে প্রেমিক জুগল প্রেমিকার ঘরের জানালার ধারে দাড়িয়ে কথা বলতে থাকে। এমন সময় কে বা কাহারা ইলিয়াসকে সজোরে আঘাত করলে সে ঘটনাস্থলে (জানালার পাশে) পড়ে যায়। পরে স্থানীয় লোকজন চলে আসে এবং ইলিয়াসকে মৃত অবস্থায় দেখতে পায়। ঘটনার বিষয়ে নিহত ইলিয়াসের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ইলিয়াসকে গভীর রাতে ডেকে নিয়ে হিরার পরিবারের সদস্যরা মারপিট করে তাকে হত্যা করেছে। নিহত ইলিয়াসের নাকের উপর আঘাতের চিহ্ন বিদ্যমান থাকতে দেখা গেছে বলে তারা জানিয়েছেন।
অপরদিকে হিরা ও তার পরিবারের সদস্যরা দাবি করছেন, ইলিয়াস দিনরাত হিরাকে বিরক্ত করতো। নিষেধ করলেও সে কোনো কথা কর্ণপাত করতো না। শনিবার গভীর রাতে হিরার সাথে দেখা করতে আসে ইলিয়াস। কিন্তু হিরা দেখা করেনি। এ কারণে অভিমানে ইলিয়াস হিরার ঘরের জানালার গ্রিলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন ভক্ত বলেন, ইলিয়াস নামের একজনে মরদেহ পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক তথ্য পাওয়া যাবে নিহত ব্যক্তি কীভাবে মারা গেছে। তবে দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছে কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। হিরা নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd