1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সুরক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সুরক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: ‘প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সুরক্ষায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা আজ (সোমবার) সকালে খুলনার এ্যাম্বাসেডর হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় অতিথিরা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠী। যারা ধর্মীয়, জাতিগত ও লিঙ্গভিত্তিক পরিচয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। এসকল জনগোষ্ঠী প্রতিনিয়ত শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আবাসন এবং আইনি সহায়তার ক্ষেত্রে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়। পিছিয়ে পড়া এসকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্লাস্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। তাদের অধিকার আদয়ের জন্য সরকার আইন প্রণয়ন করেছে। রাষ্ট্রের সকল নাগরিকের জন্য সুযোগের সমতা আরো নিশ্চিত করা প্রয়োজন। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বর্তমান সরকার খুব সচেতন। তাঁরা আরও বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ভাতাও চালু করেছে। সরকারি সকল সেবা সবার মাঝে পৌঁছে দিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা, সেমিনার ও উঠান বৈঠক করা হচ্ছে। দেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে পরিণত করা হচ্ছে।
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) খুলনা ইউনিটের পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট কাজী বাদশা মিয়ার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ শরিফুল রহমান, সমাজসেবা দপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা, যুব উন্নয়ন দপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক হোসেন, জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক জেসমিন সুলতানা প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন ব্লাস্ট খুলনা ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট অশোক কুমার সাহা। সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ব্লাস্টের পরিচালক শাহরিয়ার পারভীন। অনুষ্ঠানে বক্তৃতা করেন ব্লাস্টের (এ্যাডভোকেসি ও কমিউনিকেশন) পরিচালক মাহবুবা আক্তার, খুলনা ইউনিটের স্টাফ ল’য়ার এ্যাডভোকেট ফাতেমা খন্দকার রীমা ও ইউনিসেফের প্রতিনিধি। মতবিনিময় সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এই সভার আয়োজন করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd