1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রযুক্তির এবং দৈনন্দিন কর্মকান্ড অধিকতর গতিশীল করতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই অধ্যাপক ডাঃ  রুহুল হক এপি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

প্রযুক্তির এবং দৈনন্দিন কর্মকান্ড অধিকতর গতিশীল করতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই অধ্যাপক ডাঃ  রুহুল হক এপি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১২১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তি জ্ঞানের প্রসার ব্যতীত উন্নয়ন ও আধুনিক জীবন সম্ভব নয়। কাজেই আমাদেরকেও প্রযুক্তির পথে দ্রুত ধাবিত হতে হবে। আর নয় পেছনে পড়ে থাকা। আমাদের তরুণ ছাত্রসমাজকে এ বিদ্যায় পারদর্শী করে তোলায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রযুক্তির অগ্রগতি এবং দৈনন্দিন কর্মকান্ড অধিকতর গতিশীল করতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই।
আশাশুনির মৌমাছি এনজিওর সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষ্যে সচেতনতা মূলক ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগীতায় এবং নীলফামারী জেলার কদম বিজ্ঞান ক্লাব, ঝিনাইদহ’র ম ও সি উ সমিতি, কালিগঞ্জ (সাতক্ষীরার) মিডা বিজ্ঞান ক্লাব, যশোরের সেভ বিজ্ঞান ক্লাব, বাগেরহাটের উদয়ন বিজ্ঞান ক্লাব, যশোরের সেবা বিজ্ঞান ক্লাব, সৃষ্টিশীল বিজ্ঞান ক্লাব, অগ্ৰযাত্রাক্লাব, বাগেরহাটের উদয়ন বিজ্ঞান ক্লাব, সাতক্ষীরার আশাশুনি (সাতক্ষীরা) মৌমাছি বিজ্ঞান ক্লাবের যৌথ আয়োজনে আয়োজিত ভার্চুয়াল মতবিনিময় সভায় আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক।
এসময় সন্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজ সেবা অফিসের অতিরিক্ত পরিচালক দেবাশীষ সরদার, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র কিউরেটর মোঃ আনিছুর রহমান, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, মহেশপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, দৈনিক যশোর পত্রিকার সম্পাদক ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, সাতক্ষীরা জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক আশিষ মন্ডল, জেলা সহকারী সমাজ সেবা পরিচালক রোকনুজ্জামান সহ ৯টি উপজেলার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd