1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় গাছের চারা রোপণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় গাছের চারা রোপণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর সুযোগ্য কন্যা উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে ড. ইমদাদুল হক মেমোরিয়ার ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ৭৭টি গাছের চারা রোপণ করেছেন শেখ এজাজ আহমেদ স্বপন। তিনি বসন্তপুর নদীবন্দর কমিটির আহবায়ক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য।
বৃহস্পতিবার উক্ত গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ড. ইমদাদুল হক মেমোরিয়ার ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিকদার মো: জিননুরাইন, সহকারি অধ্যাপক মো: জাকির হোসেন, রোজিনা বেগম, লীলাবতী মন্ডল, মো: জালাল গাজিসহ মোট শিক্ষক ও কর্মচারিবৃন্দ। এছাড়াও ড. ইমদাদুল হক মেমোরিয়ার ডিগ্রী কলেজের অসংখ্য ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
গাছের চারা রোপনকালে ড. ইমদাদুল হক মেমোরিয়ার ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিকদার মো: জিননুরাইন বলেন, সাতক্ষীরার আম সব জায়গায় বিখ্যাত। সাতক্ষীরার আমের চারা মাননীয় প্রধানমুন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে ড. ইমদাদুল হক মেমোরিয়ার ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ৭৭ টি গাছের চারা রোপণ করায় শেখ এজাজ আহমেদ স্বপনকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে মাননীয় প্রধানমুন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেছেন।
গাছের চারা রোপনকালে শেখ এজাজ আহমেদ স্বপন সকল শিক্ষক ও কর্মচারিদেরকে বলেন, আপনারা নিজ হাতে নিজ প্রতিষ্ঠানে একটি গাছের চারা রোপণ করুণ যাতে একদিন বলতে পারেন আমার হাতে আমার প্রতিষ্ঠানে গাছ লাগানো আছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd