1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রথম বাংলাদেশি হিসেবে অভিষেকে সেঞ্চুরি জাকিরের - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

প্রথম বাংলাদেশি হিসেবে অভিষেকে সেঞ্চুরি জাকিরের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক; অভিষেক টেস্টে চতুর্থ বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি মাইলফলক স্পর্শ করেছেন জাকির হাসান। আর ওপেনার হিসেবে অভিষেকে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানও হয়ে গেলেন জাকির।ভারতের বিপক্ষে তিনি এই সেঞ্চুরি উদযাপন করলেন। ২১৯ বলে ১২টি চার একটি ছয়ে সাহায্যে তিনি এই সেঞ্চুরি করেন। তবে এরপর ক্রিজে তেমন আর থাকতে পারেনিন। অশ্বিনের বলে ২২৪ বলের মাথায় ফিরে যান।
এর আগে ভারতের দেওয়া বিশাল টার্গেটে খেলতে নেমে প্রথম সেশনটা ভালোই করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত আগেই ৫০ ছুঁয়েছিলেন। এরপর জাকির হাসানের ফিফটিতে প্রথম সেশনে ভারতকে কেবল হতাশাই উপহার দিলো বাংলাদেশ। এই সেশনে ভারতীয় বোলাররা বাংলাদেশের কোনো উইকেট তুলে নিতে পারেনি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ১২৪ রান।
তবে লাঞ্চ বিরতিতে উমেশের বলে ৬৭ রান করে ফিরে যান শান্ত। তার কিছু পরই ফিরে গেলেন ইয়াসির আলী রাব্বি। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের ৩ উইকেটে ২০৭ রান। এর আগে বাংলাদেশ ইনিংসের ৪০তম ওভারে ১০১ বলের মাথায় অক্ষর প্যাটেলের বল সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথম অর্ধ-শতকের দেখা পান জাকির। বাংলাদেশ দলের দলীয় রান এই মুহূর্তে ১১৯। জয়ের জন্য প্রয়োজন এখনো ৩৯৪ রান চাই, হাতে আছে দশ উইকেট। জাকির রয়েছেন ৫৫ রানে অপরাজিত এবং শান্ত ৬৪ রানে। ৪২ রান নিয়ে দিন শুরুর পর আরও ১২ রান যোগ করতে একটা ছোট্ট রেকর্ড গড়ে ফেলেন দুজনে। ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ওপেনিংয়ে নিজেদের সর্বোচ্চ জুটির দেখা পায় বাংলাদেশ। ২০১০ সালে ৫৩ রানের জুটি গড়ে এই রেকর্ড গড়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। সেই রেকর্ডটাই আজ ভেঙেছেন শান্ত-জাকির। এরপর শান্ত তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধ-শতক। শান্তর পর অভিষেক টেস্টে নিজের প্রথম ৫০ এর দেখা পেয়ে যান জাকিরও। এর আগে গতকাল তৃতীয় দিনে ভারতীয় ওপেনার শুভমান গিলের সেঞ্চুরি এবং টপ অর্ডার ব্যাটার চেতেশ্বর পূজারার সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ইনিংসে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসের সঙ্গে প্রথম ইনিংসের ২৫৪ রানের লিড ভারতকে এনে দেয় ৫১২ রানের পুঁজি। তাতে প্রথম টেস্টে বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়ায় ৫১৩ রানে।
সাগরিকা টেস্টে ভারত প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ৪০৪ রান সবকটি উইকেট হারিয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ৪ উইকেট করে নিয়েছিলেন তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। জবাবে বাংলাদেশ সংগ্রহ করেছিল মোটে ১৫০ রান। অন্যদিকে ভারতের হয়ে ৫ উইকেট নিয়েছিলেন কুলদীপ যাদব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd