1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রথম কর্মদিবসে সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত আলফা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

প্রথম কর্মদিবসে সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত আলফা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: প্রথম কর্মদিবসে সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন নব-নির্বাচিত দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফা। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০টায় দেবহাটা বাবা আলহাজ্ব আবুল কাশেম ও মা রেহানা বেগম সহ পরিবারের সদস্যদের সাথে নিয়ে উপজেলা পরিষদের প্রথম কর্মদিবসে যোগ দেন তিনি। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি এমপি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.হ.ম তারেক উদ্দীন, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মাসুম সহ উপজেলার পাঁচটি ইউনিয়নের জনপ্রতিনিধিগণ ও সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। যোগদানকালে দেবহাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফা সহ উপস্থিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি উপজেলার অফিসার্স ক্লাব ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd