1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

গত ২২ নভেম্বর সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত ও সুপ্রভাত সাতক্ষীরাসহ বিভিন্ন প্রিন্ট ও অন লাইন পত্রিকায় “আনুলিয়ার বহুরুপী জালালের ষড়যন্ত্রের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন” বিষয়ক প্রকাশিত সংবাদটি সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। খবরে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন ও আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে অলীক কল্প কাহিনী প্রকাশ করা হয়েছে। আমি দীর্ঘদিন সুনামের সাথে ‘টিএ এন্টার প্রাইজ’ এর সত্ত্বাধিকারী হিসাবে ঢাকায় সরকারি করাদি পরিশোধ পূর্বক বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসতেছি। আমার অর্জিত লভ্যাংশের একটি বড় অংশ এলাকার মানুষ ও দরিদ্রদের কল্যানার্থে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিঃস্বার্থভাবে ব্যয় করে থাকি। আমার জনপ্রিয়তা ও জনস্বার্থে কৃতকার্যের সফলতায় ঈর্ষান্বিত একটি চক্র নানাভাবে আমার অর্থ সম্পদের ক্ষতি ও সামাজিক সুখ্যাতি বিনষ্ট করার অপচেষ্টা করে আসছে। এরই অংশ হিসাবে গত ৫ আগষ্টের পর একদল চিহ্নিত ষড়যন্ত্রকারী সন্ত্রাসী স্টাইলে আমার গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ৩টি মোটর সাইকেল, দুটি ফ্রিজ, ১৭৫ টি চেয়ার, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, স্মার্ট টিভি, আইপিএস, শোকেস, বাক্স, জমির দলিল-কাগজপত্রসহ বাড়ির সবকিছু লুটপাট করে নিয়ে যায়। ৩টি মোটর সাইকেল পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় ফেরৎ পেলেও অন্যগুলো পাওয়া যায়নি। এই ষড়যন্ত্রকারীদের পক্ষ নিয়ে গত ২১ নভেম্বর আশাশুনি প্রেস ক্লাবে আমার বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্যমূলক ও মান সম্মানহানিকর তথ্য সরবরাহ করে সংবাদ সম্মেলন করা হয়েছে। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শেখ জালাল উদ্দীন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd