1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা গাঁজা এবং বিদেশী মদসহ আটক-৪ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা গাঁজা এবং বিদেশী মদসহ আটক-৪

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ১৪ বোতল বিদেশী মদসহ ৪জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা চালিযৈ ২৩ আগস্ট বৈকারী সড়কের ভাদড়া মাঠস্থ মেসার্স আঁখি ইট ভাটার সামনে পাঁকা রাস্তার উপর হতে মো. ফিরোজ হোসেন(২৬) ও সিরাজুল ইসলাম (৩৪) নামের দুজনকে আটক করেন। এ সময় ধৃত তাদের দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ১০০ গ্রাম, মূল্য অনুমান ২ লক্ষ ৫০হাজার টাকা এবং মোট ৫০০ গ্রাম গাঁজা, মূল্য অনুমান ১৫ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এদিকে অপর অভিযানে থানার এসআই সৈকত মল্লিক, এসআই তন্ময় কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৪ আগস্ট ভোরে লাবসা ইউনিয়নের দেবনগর সাকিনস্থ সরকারি পুকুরকান্দা মথুরাপুর বাইপাস চৌরাস্তার মোড় পাকা রাস্তার উপর হতে ফিরোজ সরদার রাজু(৩০) ও সাইফুল ইসলাম(৩০) নামের দুজনকে আটক করেন। এ সময় ধৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত হতে ১৪ বোতল বিদেশী মদ, ওজন ১০,৫০০ এমএল, মুল্য অনুমান ৭০ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd