1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক এম, আর মিঠু - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক এম, আর মিঠু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৭৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের ০৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বর ও বি ডি এফ প্রেস ক্লাবের সাবেক বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী সাংবাদিক মোঃ রেজাউল করিম মিঠু (এম আর মিঠুু) গত ২৮ মে ভোর ৪ টার সময় তিনি ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার স্ত্রী ২ টি শিশু কন্যা সন্তান বৃদ্ধা মা, ভাই, বোন সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। ফ্রান্স প্রবাসী তরুন ও মেধাবী সাংবাদিক মোঃ রেজাউল করিম মিঠু (এম,আর,মিঠু )সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ২৮মে না ফেরার দেশে পাড়ি জমান। গতকাল শুক্রবার সকালে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তার পরিবারের সদস্যরা লাশ গ্রহণ করেন এবং বেলা ১টা ১০ মিনিটে নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বড়খামার গ্রামে নিয়ে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তার নামাজে জানাজা গতকাল জুম্মার নামাজের পর ব্রহ্মরাজপুর ডি,বি,ইউনাইটেড হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক এম আর মিঠু একজন তরুণ ও মেধাবী সাংবাদিক ছিলেন। মিঠু ২০০১ সালে সাংবাদিকতা শুরু করেন। এরপর সাপ্তাহিক ঝড়,দৈনিক সাতক্ষীরা চিত্র ,দৈনিক দৃষ্টিপাত, দৈনিক আলোর পরশ, কালের চিত্র , দৈনিক রাজপথের দাবি, দৈনিক জন্মভূমি ও দৈনিক সাতনদী সহ বিভিন্ন পত্রপত্রিকায় বেশ সুনামের সহিত দায়িত্ব পালন করেন। সর্বশেষ ফ্রান্সে যাওয়ার আগ পর্যন্ত তিনি দৈনিক সাতনদী পত্রিকায় মফস্বল বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার জুম্মার নামাজ বাদ ব্রহ্মরাজপুর ডি,বি ইউনাইটেড হাই স্কুল মাঠের আম বাগানে অনুষ্ঠিত তার নামাজে জানাজায় উপস্থিত হন
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ঢালী,সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স,ম শহিদুল ইসলাম, মিজানুর রহমান বাবু সানা, ডি,বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপ্পী, হাবিবুর রহমান হাবিব,মনিরুল ইসলাম মিনি, মোজাফ্ফার হোসেন ,এস এম শহিদুল ইসলাম, কুদ্দুস,আসাদুজ্জামান আসাদ, এস এম রেজাউল ইসলাম ,ফয়জুল হক বাবুসহ সাতক্ষীরা প্রেসক্লাব ও বিডিএফ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ। তার নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা আশরাফুজ্জামান খোকন।জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd