1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পারুলিয়ায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত ১০০পরিবারে খাদ্য সহায়তা প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পারুলিয়ায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত ১০০পরিবারে খাদ্য সহায়তা প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ১৩৩ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: সম্প্রতি বর্ষা মৌসুমে পরপর দুইবার অতিবর্ষণ জনিত কারণে তুলনামূলক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দেবহাটার পারুলিয়া ইউনিয়ন বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১০টা হতে দেবহাটা পারুলিয়া ইউনিয়ন পরিষদে ১০০ পরিবারের মাঝে ১০ কেজি হারে চাউল প্রদান করা হয়।
পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বিতরন কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন ট্যাগ অফিসার কুতুবউদ্দিন আহমেদ, ইউপি সদস্য সাহেব আলী, সালাউদ্দিন শরাফী, ইয়ামিন মোড়ল, মোকরম শেখ, নুরবানু কাদেরী, ইউপি সচিব আব্দুল হাকিম, দফাদার নুরুল ইসলামসহ সকল গ্রামপুলিশবৃন্দ।
উল্লেখ্য যে, অতিবৃষ্টি বন্যায় পারুলিয়া ইউনিয়নের নাজিরেরঘের এলাকায় শতাধীক পরিবার পানিবন্দি জীবন যাপন করছেন। তাদের মাঝে পৌঁছায়নি সরকারি কোন সহায়তা। দীর্ঘ ৩ মাস অতিবাহিত হলেও পরিস্থিতির উন্নতি না হওয়ার বিষয়টি নিয়ে ৪ অক্টোবর স্বচিত্র সংবাদ প্রকাশ হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd