1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস উল্টে আহত-২৫ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস উল্টে আহত-২৫

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১১৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটার বলফিল্ড মোড়ে এ দূর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে যেয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন,আশাশুনির সইতপুর গ্রামের মোহাম্মদ আলী ও তার স্ত্রী ঝর্ণা খাতুন,কালিগঞ্জের রতনপুর গ্রামের শারমিন বেগম ও মিঠু শেখ,সদর থানার তুজুলপুর গ্রামের তৌহিদুল ইসলাম ও তার স্ত্রী রানী বেগম,বৈকারী এলাকার আমজাদ হোসেন,মান্নাফ শেখ,বাসের হেল্পার আসলাম আলীসহ ২৫জন। প্রত্যক্ষদর্শী বলফিল্ড মোড়ে ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান,বাসটি (ঢাকা মেট্রো-জ ১৪০১৭৯) খুলনা থেকে সাতক্ষীরায় আসছিল। পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে এসে দ্রুতগামী বাসটি পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি তখন এদিক-সেদিক করে স্থানীয় একটি রেস্তোরার সামনে যেয়ে উল্টে যায়। এতে বেশ কিছু লোক আহত হন। বাসের হেল্পার আসলামকে বালির স্তুপের ভেতর থেকে উদ্ধার করে স্থানীয় স্বাগতা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান রফিকুল ইসলাম। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান,পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বাসের ভেতরে থাকা লোকদের উদ্ধারে অংশ নেয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল। তবে কতজন আহত হয়েছেন,তা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে ওসি মন্তব্য করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd