1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছা-কয়রায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হলো বেগম রিজিয়া নাসেরকে - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছা-কয়রায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হলো বেগম রিজিয়া নাসেরকে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম সানা পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা-কয়রায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হলো বঙ্গবন্ধু’র ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, শেখ হেলাল উদ্দীন এমপি’র মাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র চাচী মরহুম বেগম রিজিয়া নাসেরকে। বুধবার ছিল বেগম রিজিয়া নাসেরের ২য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র তত্ত্বাবধায়নে নির্বাচিনী এলাকা পাইকগাছা-কয়রা দুই উপজেলার দলীয় কাযার্লয়, এমপি’র বাসভবন, সকল মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পবিত্র কোরআন খতম, দোয়া, প্রার্থনা, আলোচনা ও খাবার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহ সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপীকা ঢালী, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, আওয়ামীলীগ নেতা এসএম রেজাউল হক, হেমেশ চন্দ্র মন্ডল, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম গাজী, এসএম শাহবুদ্দীন শাহীন, সায়েদ আলী কালাই, কাউন্সিলর রাফেজা খানম, যুবলীগ নেতা ফরহাদুজ্জামান তুষার, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, মানবেন্দ্র মন্ডল, টিএম হাসান, নাজমা কামাল, শেখ জুলি, দিংপকর মন্ডল, বজলুর রহমান, মিজানুর রহমান মিজান, ইদ্রিস আলী, ছাত্রনেতা মাসুদুর রহমান মানিক, সাব্বির হোসেন , রায়হান পারভেজ রনি, রমজান সরদার, জাহাঙ্গীর আলম, শাহীন শাহ বাদশা ও রাশেদুজ্জামান রাসেল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রইসুল ইসলাম। কোরআন খতম পাঠ করেন শিববাটী ও বাসস্ট্যান্ড মাদ্রাসার হাফেজরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd