1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছা উপজেলা পরিষদে বকুল গাছের চারা লাগালেন সিদ্দিক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছা উপজেলা পরিষদে বকুল গাছের চারা লাগালেন সিদ্দিক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম সানা পাইকগাছা প্রতিনিধি: এবার পাইকগাছা উপজেলা পরিষদের বকুল গাছের চারা লাগালেন সিদ্দিক গাজী (৬০)। বৃক্ষ প্রেমিক সিদ্দিক উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে। এলাকায় সবাই তাকে বকুল সিদ্দিক নামেই জানে। এ পর্যন্ত তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে ১২ হাজারেও বেশি বকুলের চারা লাগিয়েছেন। ১৯৮৫ সাল থেকে বকুলের চারা লাগানো শুরু করেন। প্রথমে তিনি বিভিন্ন নার্সারী থেকে কিনে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বকুলের চারা লাগান। ১৯৯০ সালে তিনি ১০ কাঠা জমিতে নার্সারী গড়ে তোলেন। যদিও এলাকার লোকজন নার্সারীটি নষ্ট করে দেয়। এরপর আবারও অন্যের জমি ইজারা নিয়ে নার্সারী গড়ে তোলেন। বর্তমানে তার নিজের ২ কাঠা জমিতে নার্সারী রয়েছে। ১৯৯০ সালে তৎকালীন ইউএনও মিহির কান্তি মজুমদার তাকে কপিলমুনি কলেজে মালি পদে চাকুরি দেয়। এ চাকুরি প্রত্যাখ্যান করে বকুলের চারা লাগানোর সিদ্ধান্ত নেয় সিদ্দিক গাজী। সিদ্দিক অতি দরিদ্র একজন মানুষ। বিভিন্ন বিল থেকে বিরগুণি শাক সংগ্রহ করে কপিলমুনি বাজার সহ বিভিন্ন গ্রামে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে কয়েকটি বকুলের চারা দেয় সিদ্দিক। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বৃক্ষ প্রেমিক সিদ্দিককে সাথে নিয়ে উপজেলা পরিষদ অভ্যান্তরে এ গাছের চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ ও ফসিয়ার রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd