1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় বঙ্গবন্ধুর ম্যুরালে থাকা সদ্য সাবেক সংসদ সদস্যের ম্যুরাল ভাংচুর - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় বঙ্গবন্ধুর ম্যুরালে থাকা সদ্য সাবেক সংসদ সদস্যের ম্যুরাল ভাংচুর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ ,স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছা জিরোপয়েন্ট চত্বরে সদ্য নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের সাথে থাকা সদস্য সাবেক সংসদ সদস্যের প্রতিকী ম্যুরালটি কে বা কারা ভাংচুর করেছে। শনিবার পৌরসদরের জিরোপয়েন্টে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙ্গার খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি অবগত হওয়ার পর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দেখা যায়,বঙ্গবন্ধুর ম্যুরালে পাশা-পাশি আরোও বসানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন (এমপি) ও সদ্য সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র পাথরে খঁচিত ছবি। সবকটি ছবিই কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। উপস্থিতিদের ধারনা ২/৪ দিনের মধ্যে কোন এক সময় দুর্বৃত্তরা খুলনা-৬ এর সদ্য সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ম্যুরাল টি শক্ত কিছু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভাংচুর করেছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন যে বা যারাই এ ঘটনা ঘটিয়েছে সেটা খুবই দুঃখ জনক। ভাল কাজের স্বীকৃতি না দিলে সমাজে ভাল কিছু আশা করা যায়না।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনাস্থলে যান এসময় তিনি বলেন,ঘটনাটি দুঃখজনক পুলিশ বিষয়টি তদন্ত করছে। দুষ্কৃতকারী যেইহোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ সাইফুল ইসলাম বলেন,বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এটা খুবই দুঃখজনক। দ্রুতই ভাল রেজাল্ট পাওয়া যাবে আশা করছি।ম্যুরালের পরিকল্পনা ও বাস্তবায়নকারি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোঃআক্তারুজ্জামান বাবু বলেন,ম্যুরালে শুধু আমার ছবি নয় জাতির জনকের ছবি,মাননীয় প্রধানমন্ত্রীর ছবি,বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিনের ছবি পাথরে খচিত ছবি দিয়ে তৈরী করা হয়েছে। যাতে খরচ হয়েছে ৫০ লাখ টাকা। এটা শুধু জিরোপয়েন্ট নয় পাইকগাছা কে সৌন্দর্য মন্ডিত করেছে। কোন অশুভ চক্র এ জঘন্য কর্ম করেছে।এর নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd