1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৮৭ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাপ রিপোর্টার: পাইকগাছায় র‌্যালী, আলোচনা সভা, সনদপত্র, গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত যুব দিবসের আলোচনা অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জি এম বাবলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন,সাংবাদিক মোঃ ফসিয়ার রহমান, উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল আজিজ, এম মোসলেম উদ্দিন আহম্মেদ, আলাউদ্দিন রাজা, আশরাফুল ইসলাম সবুজ , মাজহারুল ইসলাম মিথুন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোবিন্দ কুমার দে, রবীন্দ্রনাথ মন্ডল, রতন হালদার, কাউন্সিলর তৈয়েবুর রহমানসহ দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১১জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবককে ৫ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক, ৩০জনকে সনদপত্র ও বিভিন্ন ব্যক্তিদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd