1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় অস্বাভাবিক ভোট বৃদ্ধির প্রতিবাদ ও ৫ টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহনের দাবীতে পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় অস্বাভাবিক ভোট বৃদ্ধির প্রতিবাদ ও ৫ টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহনের দাবীতে পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে ৫ টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট বৃদ্ধির প্রতিবাদ ও ওই কেন্দ্র গুলোতে পুনঃরায় ভোট গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে পরাজিত প্রার্থী। সোমবার দুপুরে তার নিজস্ব কার্যালয়ে প্রাথী শেখ কামরুল হাসান টিপু লিখিত বক্তব্য পড়ে শোনান। লিখিত বক্তব্যে তিনি বলেন,তিনি ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯৭ টি কেন্দ্রের মধ্যে প্রতিপক্ষ প্রার্থী আনন্দ মোহন বিশ্বাসের নিজস্ব ৫টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়েছে। ১টি পৌরসভা ও ১০ টি ইউনিয়ের মধ্যে ৮ টিতে জিতেছেন। বাকী ৩ টিতে অস্বাভাবিক ভোট কারচুপি করে জয় ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে।যাতে সহযোগিতা করেছে নির্বাচনের কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মব্যক্তিরা। যেসব কেন্দ্রের অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো কপিলমুনি ইউনিয়নের কাসিম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাসিম নগর কে আর আর মাধ্যমিক বিদ্যালয়, রেজাকপুর কাশিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রেজাকপুর হাওলী প্রতাপকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়,(পুরাতন ভবন),হাওলী প্রতাপকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন),কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ( কলেজ ভবন)। মটরসাইকেল প্রতীকের প্রার্থী শেখ কামরুল হাসান টিপুর এজেন্টদের কাছে রেজাল্ট শীট দেয়া হয়নি এবং ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ আনা হয়। এব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিতে গেলে সেটাও তিনি নেননি বলে সংবাদ সম্মেলনে ইল্লেখ করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, আমার দপ্তর থেকে অভিযোগের রিসিভ কপি দেয়া হয়েছে। অভিযোগ টা সঠিক নয়। ভোট কারচুপির বিষয়টি আমার জানা নেই। রিটার্নিং অফিসার স্যার বা সংশ্লিষ্ট কেন্দ্রে যারা দায়িত্বে ছিলেন তারাই ভাল বলতে পারবেন। তবে ভোট অবাধ,সুষ্ঠু, ও নিরপেক্ষ হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মঃ সেলিম জাহাঙ্গীর,পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, খুলনা ডে-নাইট কলেজের অধ্যক্ষ সাখেরা বানু,পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষকা (অবঃ) সুরাইয়া আক্তার বানু ডলি ও যুবনেতা অহিদুজ্জামান মোড়ল ও আব্দুল খালেক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd