1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় দুই ইট ভাটা মালিককে ৬০হাজার টাকা জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় দুই ইট ভাটা মালিককে ৬০হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ইট-ভাটার বিধিবহির্ভূত কার্যক্রম বন্ধে আবারো কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এবার জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় দুই ইট ভাটা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা দুপুরের পর উপজেলার চাঁদখালীর ইট-ভাটা গুলোতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে জালানি হিসেবে কাঠ ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এডিবি ইট ভাটা মালিক আব্দুল জলিলকে ৩০ হাজার ও বিবিএম ইট ভাটা মালিক আব্দুল মান্নানকে ৩০ হাজার মোট ৬০হাজার টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, উপজেলার যত্রতত্র গড়ে উঠেছে ইট ভাটা। বেশিরভাগ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর ও সরকারি নির্দেশনা অনুসরণ করা হয়নি বলে এসব ইট ভাটার বিরুদ্ধে রয়েছে নানাবিধ অভিযোগ। পরিবেশ অধিদপ্তর সহ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও ইট ভাটা গুলো সরকারি নির্দেশনা উপেক্ষা করে দীর্ঘদিন বিধিবহির্ভূতভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। অবশেষে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় ইট ভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করায় ইউএনও মমতাজ বেগমকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd