1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় জমি জবর দখল ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় জমি জবর দখল ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কাজী সোহাগ
  • হালনাগাদের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আদালতের রায় ডিগ্রি প্রাপ্ত সম্পত্তি জবর দখল ও জান মালের ক্ষয়ক্ষতির হুমকির প্রতিবাদে রবিবার সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গোপালপুর গ্রামের নির্মল সরকারের স্ত্রী বিজলী রানী সরকার। লিখিত বক্তব্যে তিনি বলেন প্রতিবেশী শ্যামল দাশদের সাথে গোপালপুর মৌজায় সাড়ে ৪৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। জানিয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জর্জ আদালতে নির্মল সরকার বাদী হয়ে সর্তপ্রচার ও বাটোয়ারা ৩৬/৯৯ ইং নম্বর মামলা করে ২০২০ সালে রায় ডিগ্রি প্রাপ্ত হয়। বিবাদী শ্যামল দাশ রায়ের বিরুদ্ধে খুলনা অতিরিক্ত জেলা জর্জ দ্বিতীয় আদালতে ১০০/২০ইং আপিল মামলা করলে বিজ্ঞ আদালত নিন্ম আদালতের রায়টি বহাল রাখে। যার বিরুদ্ধে বিবাদী আবারো মহামান্য হাইকোর্টে ১০৩৪/২২ ইং মামলা করলে উক্ত রায় দুটি আদালত বহাল রাখেন ।
মামলায় পরাজিত হয়ে শ্যামল দাশরা আদালতের আদেশ অমান্য করে সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় জানমালের ক্ষয়ক্ষতি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার হুমকি দিচ্ছে। হুমকির বিষয়ে আমার ননদ শেফলী রানী গত ৫ আগষ্ট ২৪২, আমার দেবর বিবেক কুমার ২ সেপ্টেম্বর ৮৪ এবং আমার স্বামী নির্মল সরকার ১ সেপ্টেম্বর ২১ নং জিডি করেন পাইকগাছা থানায়। যা তদন্তধীন রয়েছে। এদিকে দেওয়ানী মামলায় পরাজিত হওয়ায় ও থানায় জিডি করার কারণে প্রতিপক্ষ শ্যামল দাশরা আমাদের উপর নানা ধরনের অত্যাচার শুরু করেছে এর থেকে প্রতিকার পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd