1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় চেতনানাশক স্প্রের মাধ্যমে অজ্ঞান করে সর্বস্ব লুট,ওসি'র সতর্কবার্তা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় চেতনানাশক স্প্রের মাধ্যমে অজ্ঞান করে সর্বস্ব লুট,ওসি’র সতর্কবার্তা

কাজী সোহাগ পাইকগাছা
  • হালনাগাদের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছা থানা পুলিশের পক্ষে পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নের সকল নাগরিককে চেতনানাশক স্প্রের মাধ্যমে অজ্ঞান করে সর্বস্ব লুটের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।
সতর্ক বার্তায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে জানান, আমাদের পার্শ্ববর্তী সহ আমাদের উপজেলায় চেতনা নাশক প্রয়োগ করে বাড়ির লোকদের অজ্ঞান করে একের পর এক চুরির ঘটনা ঘটছে। পাইকগাছা থানা এলাকায় চেতনাশক প্রয়োগ করে চোরেরা যাতে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে বলা হয়েছে।
সতর্ক বার্তায় নিজের সম্পদ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই ঘরের জানালা দরজা ভালোভাবে বন্ধ করে ঘুমাবেন এবং সতর্ক থাকবেন। রান্নাঘর সব সময় তালাবদ্ধ করে রাখতে বলা হয়। কেননা, এই চক্রের অন্যতম একটা উপায় হল, তারা রান্নাঘরের যে কোন খাবারের সাথে চেতনা নাশক প্রয়োগ করে যাতে করে ওই খাবার খেলে লোকজন অজ্ঞান হয়ে পড়বে। এক্ষেত্রে তারা নির্দিষ্ট বাসা বাড়িকে টার্গেট করে এবং ঘটনার আগের দিন সেই বাসা বাড়ির রাস্তা-ঘাটে চলাচল করে সকল বিষয় খোঁজ খবর নিয়ে থাকে। অপরিচিত এবং সন্দেহ ভাজন লোকজন বাসা-বাড়ির আশ পাশে দেখলে তাদের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। সন্দেহ জনক হলে প্রয়োজনে থানা পুলিশের সহায়তা নেওয়ার জন্যও বলা হয়েছে। সতর্ক বার্তায় নিজের সচেতনতার পাশাপাশি অন্যকেও সচেতন করতে আহ্বান জানিয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। মোবাইল নং ০১৩২০-১৪০৩১১।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd