1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় অবশেষে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় জাকিরুল জেল হাজতে - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় অবশেষে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় জাকিরুল জেল হাজতে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ, স্টাফ রিপোর্টার: দীর্ঘ দিন প্রেম, গোপনে বিয়ে অতঃপর স্বামী স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়। একতরফা বিবাহ বিচ্ছেদের পর আবার গোপন ছবি সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে ছেড়ে দিয়ে দীর্ঘ দিন পালিয়ে থাকার পর অবশেষে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক হয়ে জেল হাজতে জাকিরুল ইসলাম। মামলা সূত্র জানাগেছে, উপজেলার গদাইপুর ইউপির গদাইপুর গ্রামের আসমা বেগম (ছব্দ নাম) নামে জৈনক মহিলার নতুন বাজারে কসমেটিকস এর দোকান। ২০২০ সালের দিকে তোকিয়া গ্রামের করিম গাজীর ছেলে জাকিরুলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ০৬/১২/২০২০ তারিখ নোটারী পাবলিক কার্যালয় খুলনার মাধ্যমে বিবাহ হয়। বিয়ের পর হতে আসমার (ছব্দ নাম) পিতার বাড়ি ও পুরাইকাটী গ্রামের তার খালুর বাড়িসহ বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী রুপে মেলামেশা করতে থাকে। জাকিরুল চাকরি পেয়ে বাড়িতে উঠবে বলে আসমা (ছব্দ নাম)কে আশ্বস্ত করতে থাকে। স্ত্রীর বাঁধা উপেক্ষা করে মোবাইলে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও করে জাকিরুল। জাকিরুল অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে স্ত্রীর নিকট থেকে অর্থ আদায় করে পালিয়ে থাকে। উপায়ন্ত না পেয়ে আসমা বেগম (ছব্দ নাম) স্ত্রীর দাবী নিয়ে জাকিরুলের বাড়িতে উঠে বসে। জাকিরুল পালিয়ে থেকে ১৬/০৯/২০২১ ইং তারিখে ডিভোর্স পাঠায়। দীর্ঘ দিন খুজে না পেয়ে গত ১৫/১২/২০২২ ইং তারিখে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে। গত ২৯ ডিসেম্বর এস আই তাকবির পাইকগাছার সোশ্যাল ইসলামী ব্যাংকের সামনে থেকে দুপুর ৩টার দিকে আটক করে। তদন্ত কর্মকর্তার আবেদনে ৪ ও ৫ জানুয়ারি রিমান্ডে এনে জিঙ্গাসাবাদ শেষ করে পুনরায় জেল হাজতে প্রেরণ করেছেন।এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় জাকিরুলকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। পরবর্তীতে রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে তাকে পুনরায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd