1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ধর্ষণ বিরোধী মানববন্ধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ধর্ষণ বিরোধী মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ও ধর্ষণ নিপীড়নের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’ সহ নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা। মানববন্ধনে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস কে আবু রায়হান, সাবেক যুগ্ম সম্পাদক আ্যড. মাসুক, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আবু রায়হান, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, শরিফুল ইসলাম শিমুল, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহম্মেদ, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের এস এম আব্দুল্লাহ, সাকিবুল হাসান, আব্দুল্লাহ অর্ঘ্য, সাকিবুর রহমান আলিফ, তামিম হোসেন, মো. আদনান হোসেন, ইমরান হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিচারহীনতার কারণে দেশব্যাপী উদ্বেগজনকহারে খুন ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা বাড়ছে। রাষ্ট্রকে এ ব্যাপারে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd