1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পদ্মা সেতু উদ্বোধনের কারণে ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পদ্মা সেতু উদ্বোধনের কারণে ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৯৯ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে। ওই পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে। রোববার (১২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের দিন গোটা জাতি উৎসবে মাতবে। এজন্য ওই দিনের পরীক্ষা এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। দীপু মনি বলেন, পরীক্ষায় জালিয়াতি রোধ ও নিরাপত্তার স্বার্থে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত তিন সপ্তাহ দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর এসএসসি-সমমান পরীক্ষায় বসবে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। আগামী ১৯ জুন এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৬ জুলাই পর্যন্ত। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দীপু মনি বলেন, এ বছর সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী অংশ নেবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd