1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ন্যায়কুঞ্জের মাধ্যমে বিচারালয়ে সকল প্রকার দুর্ভোগ থেকে মুক্তি পাক মানুষ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ন্যায়কুঞ্জের মাধ্যমে বিচারালয়ে সকল প্রকার দুর্ভোগ থেকে মুক্তি পাক মানুষ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৬ সংবাদটি পড়া হয়েছে

মোমিন সাতক্ষীরা: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দেশের প্রত্যেক জেলায় জজ আদালত প্রাঙ্গনে ‘ন্যায়কুঞ্জ’ নামে যে অত্যাধুনিক বিচারপ্রার্থী-বিশ্রামাগার স্থাপন করা হচ্ছে সেটি বিচারাঙ্গনে আসা নারী-শিশু বয়স্ক ও অসুস্থদের জন্য হবে শান্তির নীড়। সাতক্ষীরার আদালত ভবন একটি জনগুরুত্বপূর্ণ ভবন উল্লেখ করে তিনি আরও বলেন, জেলার আশাশুনি, শ্যামনগরসহ বিভিন্ন উপজেলা থেকে অসংখ্য সুবিচার প্রত্যাশি মানুষ সেবা পাওয়ার জন্য আদালতে আসেন। তাদের নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিত করার স্বার্থে সুষ্ঠু স্বাস্থ্যকর ও সুপরিসর পরিবেশের উপলব্ধি থেকেই আমাদের এই উদ্যোগ।
উল্লেখ্য, দেশের সব জেলার দায়রা ও জজ আদালতে ন্যায়কুঞ্জ ভবন স্থাপন করার কাজ শুরু হয়েছে। এই ভবন নির্মিত হলে দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা আদালত প্রাঙ্গণে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরার ভোগান্তি থেকে বেঁচে যাবেন। কারণ দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের আদালতের বারান্দা, চায়ের দোকান কিংবা খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়। তাদের জন্য নেই কোন ভালো অবকাঠামো। এমনকি অনেককে টয়লেট ব্যবহারের জন্যেও সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। এই বিষয়গুলো অনুধাবন করে সরকার দেশের প্রত্যেক আদালত প্রাঙ্গণে একটি করে ন্যায়কুঞ্জ স্থাপনের উদ্যোগ নেয়। এই ন্যায়কুঞ্জে নারীদের জন্য ব্রেস্টফিডিং কর্নার, পরিচ্ছন্ন টয়লেটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকছে। ন্যায় বিচার পাওয়া এদেশে অনেকটা সাধনার বিষয় হয়ে দাড়িয়েছে। মামলার উৎপত্তিস্থল থেকেই বিচারপ্রার্থী সাধারণ মানুষের নানা ভোগান্তি শুরু হয়। সর্বশেষ বিচারাঙ্গনে এসেও শুরু হয় ভোগান্তির চরম বর্হিপ্রকাশ। বিভিন্নমুখি এসব ভোগান্তির মধ্যে মানুষ যে একটু শান্তিতে কিছু সময় আদালত প্রাঙ্গনে অবস্থান করতে পারবে এটা যথেষ্ঠ গুরুত্ব বহন করে।
সরকার ও বিচার বিভাগ দেশে আইনের শাসন এবং ন্যায় বিচারের পথ সুগম করতে নানামুখি তৎপরতা চালিয়ে যাচ্ছে। মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তার মেয়ারকালীন সময়ে দেশের একপ্রাপ্ত থেকে অপর প্রান্তে ছুটে গেছেন এবং দ্রুত মামলা নিষ্পত্তিসহ বিচারাঙ্গনের বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। এরমধ্যে বিভিন্ন জেলাতেই তাকে আমরা ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার বিষয়টি যথেষ্ঠ গুরুত্ব দিতে দেখেছি। সেই তৎপরতার অংশ হিসেবে দেশের প্রতিটি জেলায় প্রতিষ্ঠিত ন্যায়কুঞ্জ জনভোগান্তির অবসান ঘটিয়ে ন্যায় বিচারের পথ সুগম করবে-এটাই আমাদের প্রত্যাশা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd