1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নির্ভুল ভোটার তালিকা অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পূর্বশর্ত নির্বাচন কমিশনার - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

নির্ভুল ভোটার তালিকা অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পূর্বশর্ত নির্বাচন কমিশনার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

র্ুল ভোটার তালিকা অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পূর্বশর্ত নির্বাচন কমিশনার
নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ^াসী, নিরপেক্ষতায় বিশ্বাসী এবং সঠিকভাবে নির্বাচন পরিচালনায় বিশ^াসী। একটি নির্ভুল ভোটার তালিকা অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পূর্বশর্ত। তিনি (শুক্রবার) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনসহ যে কোন নাগরিক সেবায় জাতীয় পরিচয়পত্র আবশ্যক। তাই সঠিকভাবে তথ্য নিতে হবে। তিনি তথ্য সংগ্রহকারীদের উদ্দেশ্যে বলেন, সঠিকভাবে তথ্য নিতে প্রমাণক হিসেবে পাসপোর্ট, জন্মনিবন্ধন অথবা এসএসসি সনদের সাহায্যে ব্যক্তির নামের বানান ও আনুষঙ্গিক তথ্য যাচাই করা যেতে পারে। তিনি বলেন, ইভিএম একটি গ্রহণযোগ্য পদ্ধতি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইভিএম’র ব্যবহার যে কোন পর্যায়ে দলমত নির্বিশেষে সব দলের অংশগ্রহণকে উৎসাহিত করে।
খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না। অনুষ্ঠানে স্বাগত জানান আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ ইউনুচ আলী। ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে তথ্য উপস্থাপন করেন থানা নির্বাচন কর্মকর্তা সোমেন বিশ^াস।
উল্লেখ্য, দেশে ৭ম বারের মতো ২০২২ সালের ২০ মে তারিখ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়ে আগামী ৯ জুন পর্যন্ত চলবে। ১০ জুন থেকে ছবি তোলা শুরু হবে। ২০২৩ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ২ মার্চ চুড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এবারের ভোটার তালিকায় ১ জানুয়ারি ২০০৫ তারিখের পূর্বে জন্মগ্রহণকারী ব্যক্তিদের নাম অন্তর্ভূক্ত করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd