1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নাশকতার মামলায় সাতক্ষীরায় বিএনপির ১৭ নেতাকর্মী জেল হাজতে - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

নাশকতার মামলায় সাতক্ষীরায় বিএনপির ১৭ নেতাকর্মী জেল হাজতে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

মো: তুহিন হোসেন সাতক্ষীরা: নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-অহবায়ক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলসহ ১৭ বিএনপি নেতাকর্মীর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। উচ্চ আদালতের ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পূূর্বে বুধবার উচ্চ আদালতে নির্দেশনা মোতাবেক নি¤œ আদালতে জামিনের আবেদন জানালে সাতক্ষীরা দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানা ও পাটকেলঘাটা থানার দুটি নাশকতা মামলায় উক্ত বিএনপি নেতা-কর্মীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পান। এই জামিনের মেয়াদ শেষ হওয়ার পূর্বে তারা উচ্চ আদালতে নির্দেশে নি¤œ আদালতে বুধবার আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন জানালে আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া এ মামলায় অপর ১১ আসামীর বয়স ও মেডিকেল রিপোর্ট বিবেচনায় আগামী ১৪ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং-৬৪, সাতক্ষীরা সদর থানা, তারিখ-২৮/০৫/২৩ এবং মামলা নং-১৯, পাটকেলঘাটা থানা, তারিখ-২৭/০৫/২০২৩।
এদিকে, কালিগঞ্জ উপজেলার নলতা ইউনয়নের চেয়ারম্যান আজিজুর রহমানকে কালিগঞ্জের কুশলিয়া ইউনিয়নের একটি নাশকতা মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার এস.আই মিলন বিশ^াস বিষয়টি নিশ্চিত করে জানান, কালিগঞ্জ উপজেলার কুশলিয়ার এলাকার একটি নাশকতা মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নং-১৬, তারিখ-১৮.০৪.২৩।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd