1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় সাতক্ষীরায় নিহত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় সাতক্ষীরায় নিহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৫১ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরার বাসের ধাক্কায় মো: আকরাম হোসেন(৬৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার বিকাল ৩টায় শহরের ইটাগাছা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মৃত আফিল উদ্দিন সানার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আকরাম হোসেন সড়ক ও জনপথ মসজিদে নামাজ পড়ে বাসার উদ্দেশ্যে বের হন। এসময় পিছন থেকে শ্যামনগরগামী আল আমিন পরিবহনের একটি বাস তাকে পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলেই আকরাম হোসেন মারা যান।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মো: নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় ( খুলনা মেট্রো- জ- ১১-০১৪২) নম্বরের ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd