1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নব-নির্বাচিত চেয়ারম্যানকে পেয়ে আদরে-ভালোবাসায় বরণ করে নিলেন এলাকাবাসী - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

নব-নির্বাচিত চেয়ারম্যানকে পেয়ে আদরে-ভালোবাসায় বরণ করে নিলেন এলাকাবাসী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

শাহিনুর ইসলাম: দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ও ছয় বারের নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের বহেরা দক্ষিণপাড়া যুব কমিটির উদ্যোগে আছাদুল হককে আদরে-ভালোবাসায় বরণ করে নিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি ইউনিয়নের ইউপি সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুলিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আজহারুল ইসলাম, আশরাফুজ্জামন আশু, শিক্ষক সঞ্চয় সরকার, ডা: মনিরুজ্জামান ও কুলিয়ার ইউপি ১,৩,৪,৫,৬,৭,৮,৯ ওয়ার্ডের সকল সদস্য ও সদস্যাবৃন্দসহ এলাকার সহ¯্রাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি পাঁচ বছর চেয়ারম্যান না হয়েও সর্বদা মানুষের পাশে থেকে কাজ করে গেছেন। তিনি বিগত দিনে চেয়ারম্যান ইউপি সদস্য-সদস্যাদের সার্বিক সহযোগিতা, দিক-নির্দেশনায় সুষ্ঠু ও সুন্দরভাবে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম ইউনিয়ন ও এলাকার উন্নয়নে সফলভাবে সম্পাদন করেছেন। জনসেবা প্রদানের মাধ্যমে এলাকায় সফল ও জনবান্ধব চেয়ারম্যান হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছেন। এছাড়াও ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত টিআর, কাবিখা-টাবিখা, কর্মসৃজন প্রকল্প, এলজিএসপি, ওয়ান পারসেন্ট, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেঞ্চ, কমিউনিটি ক্লিনিকে ফ্যান, চেয়ার, আলমারি, অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও জলাবদ্ধতা দূরীকরণে ব্রীজ ও কালভার্ট নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিচয় দিয়েছেন। স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কাজ করে দলমত নির্বিশেষে তিনি এই ইউনিয়নের মানুষের কাছে আস্থা অর্জন করেছেন। চেয়ারম্যান আছাদুল হক সব সময় এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছেন। মানুষের ভালোবাসা পেয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইউনিয়নবাসী তাকে চেয়ারম্যান হিসাবে পেয়ে খুশিতে ভরপুর। তাকে আর কেউ হারাতে চান না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd