1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ধর্ষণ মামলায় সাবেক পিবিআই পরিদর্শক মাসুদ কারাগারে - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ধর্ষণ মামলায় সাবেক পিবিআই পরিদর্শক মাসুদ কারাগারে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: খুলনায় কলেজছাত্রী ধর্ষণের মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বরখাস্তকৃত পরিদর্শক মঞ্জুরুল হাসান মাসুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৮ জুন) দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসা. দিলরুবা সুলতানা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অলোকা নন্দা দাস জানান, মাসুদ ২৬ মে উচ্চ আদালত থেকে এই মামলায় ১৪ দিনের অন্তবর্তী জামিন নেন। আজ জামিনের মেয়াদের শেষ দিন ছিল। নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ১৫ মে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে হাসান মাসুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে খুলনা মহানগরীর ছোট মির্জাপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ওইদিন দুপুরে ভুক্তভোগীকে নিয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ওই সময় জানিয়েছিলেন, পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয় নিয়ে আসেন কলেজছাত্রী। তাকে সহযোগিতার কথা বলে ১৫ মে দুপুরে ছোট মির্জাপুরের কাগজী হাউজের অফিসে নিয়ে যান মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ওই অফিসের তালা ভেঙে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেএমপির উপ-পুলিশ কমিশনার সোনালী সেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার পর এ ঘটনায় থানায় মামলা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd