1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ধর্ষণ করে ভিডিও, অতঃপর গৃহবধুকে ব্লাকমেইল; যুবক গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ধর্ষণ করে ভিডিও, অতঃপর গৃহবধুকে ব্লাকমেইল; যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় চেতনানাশক খাইয়ে গৃহবধুকে ধর্ষণ এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে গৃহবধুকে ব্লাকমেইলের ঘটনায় মেহেদী হাসান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কদমখালি গ্রামের নজরুল শিকদারের ছেলে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোররাতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেনের নেতৃত্বে এসআই শোভন দাশ সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এরআগে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্লাকমেইলিংয়ের ঘটনার ভিকটিম কদমখালি গ্রামের ওমর ফারুকের স্ত্রী (২৪) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সোমবার রাতে দেবহাটা থানায় মামলা (নং-০৪) দায়ের করেন।
ভিকটিমের পরিবার জানায়, চলতি বছরের ১০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে স্বামী বাড়িতে না থাকার সুযোগে চেতনানাশক মিশ্রিত কিছু খাবার ও বোতলজাত জুস নিয়ে ভিকটিমের বাড়িতে যায় অভিযুক্ত যুবক মেহেদী হাসান। এসব খাবার ও জুস খেয়ে শিশু সন্তানসহ অচেতন হয়ে পড়লে মেহেদী হাসান ভিকটিম গৃহবধুকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। তার পর থেকে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে দফায় দফায় ওই গৃহবধুকে ব্লাকমেইল করে আসছিল সে। সম্প্রতি আইনী সহায়তা পেতে ভিকটিম ওই গৃহবধু ও তার স্বজনরা দেবহাটা থানা পুলিশের শরণাপন্ন হয়েছিলেন।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, ভিকটিমের দাখিলকৃত এজাহারটি মামলা হিসেবে রূজু করে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিচারার্থে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ ও ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd