1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেশের কৃষির উৎপাদন বৃদ্ধি করতে বিনামূল্যে সার, বীজ ও প্রণোদনা সহায়তা দিয়ে যাচ্ছে-এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেশের কৃষির উৎপাদন বৃদ্ধি করতে বিনামূল্যে সার, বীজ ও প্রণোদনা সহায়তা দিয়ে যাচ্ছে-এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: রবি/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভূট্টা ও খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার খুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“সাতক্ষীরা জেলার মাটি খুবই উর্বর। সব ধরনের ফসল ভাল ও বেশি উৎপাদন হয়। আমাদের দেশের কৃষকরা কষ্ট করে অধিক ফসল উৎপাদন করে বলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পুন্নতা অর্জন করেছে। দেশের কৃষির উৎপাদন বৃদ্ধি করতে জননেত্রী শেখ হাসিনা সরকার বিনামূল্যে সার, বীজ ও প্রণোদনা সহায়তা দিয়ে যাচ্ছে। দেশে অনেক দুর্যোগের পরও মহান আল্লাহ পাক আমাদের অনেক ভাল রেখেছেন। বঙ্গবন্ধু দেশের মানুষদের খুবই ভালবাসতেন সেজন্য তিনি বাকশাল তৈরী করেছিলেন। বাকশালের মানে কৃষক শ্রমিক লীগ। দেশের জনগণ কিভাবে ভাল থাকে সেই কথা ভেবেই জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আরো বলেন, আমাদের মানুষিকতার প্রয়োজন। দেশের এত উন্নয়ন হওয়া স্বর্তেও এক শ্রেণির মানুষ উন্নয়ন দেখতে পায়না। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা’র জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এস.এম খালিদ সাইফুল্লাহ। কর্মসূচি ব্রিফিং করে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। রবি/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৬৫০ জন গম চাষী প্রত্যেকের মাঝে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়, ২৫০ জন ভূট্টা চাষী প্রত্যেকের মাঝে ২ কেজি করে ভূট্টা বীজ এবং ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়, ৯৫০ জন সরিষা চাষী প্রত্যেকের মাঝে ১ কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়, সদর উপজেলার ৫০জন খেসারী চাষী প্রত্যেককে ৮ কেজি করে খেসারী বীজ এবং ১০ কেজি ড্যাপ ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার, উপসহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, উপসহকারি কৃষি অফিসার কিরণ¥য় সরকার, ইউনিয়ন কৃষি অফিসার আব্দুস সাত্তার ও ইউনিয়ন কৃষি অফিসার আনিছুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd