1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেশের উন্নয়ন ও অগ্রগতির চালিকা শক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ-সিটি মেয়র - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

দেশের উন্নয়ন ও অগ্রগতির চালিকা শক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ-সিটি মেয়র

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা বিভাগীয় শ্রম দপ্তর এবং জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে নগরীর জোড়াগেট থেকে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। মে দিবসের এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’।
র‌্যালির পরবর্তী সমাবেশে সিটি মেয়র তাঁর বক্তৃতায় বলেন, বিএনপি সরকারের আমলে বন্ধ কলকারখানাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করে শ্রমিকের ভাতের ব্যবস্থা করেছেন। এই সরকার শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। শ্রমিকের অধিকার ও মর্যাদা দেশের সংবিধানে স্বীকৃত। সরকার শ্রমিকদের কল্যাণ ও তাদের স্বার্থ সংরক্ষণে শ্রম আইনকে যুগোপযোগী করেছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির চালিকা শক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ। তাদের মর্যাদা ও নিরাপত্তা মালিক পক্ষকে নিশ্চিত করতে হবে। মালিক-শ্রমিক সুসর্ম্পক বজায় রেখে শিল্প-কলকারখানার উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।
র‌্যালি শেষে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা শ্রমিক লীগের সভাপতি, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে মেয়র জাতীয় শ্রমিক লীগ জেলা ও মহানগর শাখা আয়োজিত মহান মে দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন। পরে মেয়র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে খুলনা সার্কিট হাউজ ময়দান পরিদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd