1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্ণার স্থাপন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্ণার স্থাপন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক সময়ে সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এসকল রোগীদের বিশেষ চিকিৎসার জন্য দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্ণার স্থাপন করা হয়েছে। বৃহষ্পতিবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থাপিত ডেঙ্গু কর্ণারের কার্যক্রম শুরু হয়েছে।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাকিব হাসান বাধনের নের্তৃত্বে একটি টিম সার্বক্ষনিক ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। গত কয়েকদিনে ৭ জন ডেঙ্গু রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে পাঁচজন ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি বলেন, এডিস মশা বাহিত ডেঙ্গু রোগের প্রধান লক্ষন জ্বর। জ্বরের সাথে কিংবা জ্বর ব্যতীত তীব্র মাথা ব্যাথা, শরীরে লালচে দানা, চোখ, পেট, হাড় কিংবা শরীরের অন্যান্য অংশে ব্যাথা, বমি বমি ভাব কিংবা বারবার বমি ও পাতলা পায়খানা, শরীরের যেকোন স্থান থেকে রক্তক্ষরণ, রোগীর শরীর বা হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, খাবারে অরুচি, শারিরীক দূর্বলতা বা হাটাচলা করতে কষ্ট বোধ হলে রোগীদের দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানান তিনি। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার আবাস ধ্বংস করা অত্যন্ত জরুরী। সেজন্য বাসাবাড়ির ফুলেব টব, ফ্রিজের নিচে জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ার, ডাব/নারিকেলের খোসা, প্লাস্টিকের বোতল কিংবা অন্যান্য পাত্রে জমে থাকা পানি ফেলে দেয়ার পাশাপাশি বসতবাড়ির আঙিনা এবং ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ও ঘুমানোর সময় নিয়মিত মশারি টাঙানোর পরামর্শ দিয়েছেন ডা. আব্দুল লতিফ। ইতোমধ্যেই জনচসেতনতা সৃষ্টিতে উপজেলাব্যাপী মাইকিং করা হয়েছে। তাছাড়া ডেঙ্গু রোগ নির্নয়ের তিনটি প্যাথলজিক্যাল টেষ্ট সরকার নির্ধারিত ৫০ টাকা হারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd