1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা রিপোর্টার্স ক্লাবে বিদায়ী ওসি ও নবাগত ওসিকে সংবর্ধনা প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে বিদায়ী ওসি ও নবাগত ওসিকে সংবর্ধনা প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে দেবহাটা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ ও নবাগত অফিসার ইনচার্জ বাবুল আক্তারকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। রবিবার ১৪ মে, ২৩ ইং সকাল ১১টায় রিপোর্টার্স ক্লাবের অফিসে উক্ত সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান। এসময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ ও নবাগত অফিসার ইনচার্জ বাবুল আক্তার। মোহনা টিভি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রতিনিধি আর.কে.বাপ্পার সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত দুজন পুলিশ কর্মকর্তাদের উঞ্চ এই সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, আকতার হোসেন ডাবলু, মেহেদী হাসান কাজল, রফিকুল ইসলাম, কে.এম রেজাউল করিম, রুহুল আমিন মোড়ল, আমিরুল ইসলাম, মজনুর রহমান, সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, মহিউদ্দিন লাল্টু, শহিদুল ইসলাম, হিরন কুমার মন্ডল, সিদ্দিকুর রহমান, তাসকিন আহমেদ শাওন প্রমুখ। বিদায়ী ওসি শেখ ওবায়দুল্লাহ ও নবাগত ওসি বাবুল আক্তার তাদের বক্তব্যে সাংবাদিক, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে এক সূত্রগুলো গাথা উল্লেখ করে বলেন, একটি এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলার উন্নতিসহ সর্বক্ষেত্রে একসাথে কাজ করার আহবান জানান। অতিথিবৃন্দ সাংবাদিকদের সমাজের প্রতিচ্ছবি উল্লেখ করে দেশের উন্নয়নে সহযোগীতা কামনা করেন। বিদায়ী ওসি তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা উল্লেখ করে এই এলাকার মানুষের সাথে আত্মার সম্পর্ক হয়ে গেছে বলে আবেগ্লাপ্পুত হয়ে পড়েন। এছাড়া নবাগত ওসি দেবহাটার মানুষ অত্যস্ত শাস্তিপ্রিয় উল্লেখ করে বলেন, সাধারন মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনে পুলিশ সর্বদা কাজ করবে বলে জানান। শেষে বিদায়ী ওসি শেখ ওবায়দুল্লাহ ও নবাগত ওসি বাবুল আক্তারকে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd