1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা জুয়েলার্স সমিতির সভাপতি হান্নান, সম্পাদক-রুহুল আমিন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা জুয়েলার্স সমিতির সভাপতি হান্নান, সম্পাদক-রুহুল আমিন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: দেবহাটা: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেবহাটা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সখিপুর বাজারস্থ সংগঠনটির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মেসার্স রুবি জুয়েলার্সের স্বত্বাধিকারী আব্দুল হান্নান এবং সাধারন সম্পাদক হিসেবে মেসার্স নিউ বাপ্পি জুয়েলার্সের স্বত্বাধিকারী রুহুল আমিনকে মনোনীত করা হয়। এছাড়া সমিতির রবিন কুমার দে সহ সভাপতি, সত্যজিৎ সরকারকে যুগ্ম সাধারন সম্পাদক, সঞ্জয় অধিকারীকে সাংগঠনিক সম্পাদক, লতিফুর রহমান বাবুকে প্রচার সম্পাদক, সাংবাদিক এসকে অভিকে দপ্তর সম্পাদক, বিশ্বজিৎ পালকে কোষাধক্ষ এবং যথাক্রমে নিত্য গোপাল আমিন, জগন্নাথ স্বর্ণকার, অমিত স্বর্ণকার, রামপ্রশাদ স্যান্যাল ও রনজিৎ স্বর্ণকারকে সদস্য মনোনীত করে পরবর্তী দুবছরের জন্য কমিটি গঠন করা হয়। এসময় জুয়েলার্স সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জুয়েলার্স সমিতির সভাপতি গৌর চন্দ্র দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স.ম আমজাদ হোসেন, জেলা জুয়েলার্স সমিতির সাধারন সম্পাদক মনোরঞ্জন কর্মকার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সমিতির সাধারন সম্পাদক রুহুল আমিন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd