1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা উপজেলা যুবলীগ সভাপতি মিন্নুর গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা উপজেলা যুবলীগ সভাপতি মিন্নুর গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ক্রীড়া ব্যক্তিত্ব মিজানুর রহমান মিন্নুর (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পারুলিয়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত দীন আলী গাজীর ছেলে।
গ্রেফতারকৃতের স্বজনরা জানায়, মিজানুর রহমান মিন্নুরের বিরুদ্ধে পূর্বের কোন মামলা বা ওয়ারেন্ট ছিল না। তবুও নিরাপত্তার স্বার্থে গত ৪ মাস তিনি দিনের বেলা বাড়িতে থেকে ব্যবসা-বানিজ্য পরিচালনা করলেও প্রতিদিন বাইরে রাত্রিযাপন করতেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেরোনোর প্রাক্কালে দেবহাটা থানা পুলিশ পরিচয়ে কয়েকজন এসে তাকে তুলে নিয়ে যায়। সেসময় পূর্বের কোন মামলা না থাকা স্বত্তে¡ও তাকে গ্রেফতারের কারণ জানতে চাইলে পুলিশ সদস্যরা ‘ওয়ারেন্ট’ আছে বলে মিন্নুরের পরিবারকে জানায়।
২০১৪ সালের ১৪ জানুয়ারি দেবহাটার নাংলা গ্রামের জামায়াতকর্মী আনারুল ইসলামকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাম্প্রতিক সময়ে দায়েরকৃত মামলায় আসামীসহ ২০১৯ সালের আরও দুটি মামলায় অভিযুক্ত করে বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। যদিও ওই জামায়াতকর্মী আনারুল ইসলাম হত্যা মামলায় তিনি এজাহারনামীয় আসামী ছিলেন না বলে দাবি মিজানুর রহমান মিন্নুরের পরিবারের।
দেবহাটা থানার ওসি মো. হযরত আলী বলেন, ২০১৪ সালে আনারুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়ে যুবলীগ নেতা মিজানুর রহমান মিন্নুরকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া তিনি ২০১৯ সালের আরও দুটি মামলায় অভিযুক্ত। গ্রেফতার পরবর্তী প্রয়োজনীয় পুলিশ প্রহরায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd