1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা উপজেলা যুবলীগের বর্ধিত সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা উপজেলা যুবলীগের বর্ধিত সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেবহাটা উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার উপজেলার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিজয় ঘোষের সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের নব-গঠিত কমিটির আহবায়ক মো. মিজানুর রহমান। এসময় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স.ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল, তানভীর হুসাইন সুজন, সদস্য হাবিবুর রহমান সবুজ, রেজাউল ইসলাম রেজা, উপজেলা যুবলীগ নেতা শেখ তাজুল ইসলাম, নওয়াব আলী, আসাদুজ্জামান, রমজান মোড়ল, মিজানুর রহমান, মুজিবর রহমান, সাইফুল ইসলাম, মোমিনুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা ফরহাদ হোসেন হীরা, রাসেল আহমেদ, মহব্বত আলী, দেলোয়ার হোসেন বাচ্চু, হাফিজুল ইসলাম, আব্দুল হামিদ, শাহিন সিরাজ, অমিত হাসান সবুজ, মিজানুর রহমান ও আবজাল হোসেনসহ সকল ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তৃতাকালে দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের বিজয়ী করে রাস্ট্রীয় ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd