1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা উপজেলা বিএনপি’র কমিটি অনুমোদন, মহিউদ্দীন সিদ্দিকী আহবায়ক, বাবু চেয়ারম্যান সদস্য সচিব - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা উপজেলা বিএনপি’র কমিটি অনুমোদন, মহিউদ্দীন সিদ্দিকী আহবায়ক, বাবু চেয়ারম্যান সদস্য সচিব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দেবহাটা উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শনিবার সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান যৌথ স্বাক্ষরের মধ্যদিয়ে দেবহাটা উপজেলা বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন। একইসাথে উপজেলার ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি প্রদানের ক্ষেত্রে সদ্য অনুমোদিত কমিটির আহবায়ক ও সদস্য সচিবের পাশাপাশি সিনিয়র যুগ্ম আহবায়ক র স্বাক্ষরের ক্ষমতা প্রদানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সদ্য অনুমোদিত এ কমিটিতে জেলা বিএনপি’র অন্যতম নেতা এবং উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন সিদ্দিকীকে আহবায়ক এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবুকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহবায়ক পদে মোখলেছুর রহমান মুকুল, যুগ্ম আহবায়ক পদে জাকির হোসেন, মাসুম বিল্লাহ, এ্যাড. জাহাঙ্গীর কবির বাবু, প্রভাষক কামাল হোসেন, হাসান শারাফী, আলতাফ হোসেনকে মনোনীত করা হয়েছে। পাশাপাশি উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সুলতান মোহাম্মদ ফারুক, আব্দুল কাদের, রফিকুল ইসলাম সানা, আবুল হোসেন বকুল, শামছুজ্জামান ময়না, আব্দুস সালেক, রিয়াজুল ইসলাম মোল্যা, সুমন পারভেজ, রুহুল কুদ্দুস খোকা, এবাদুল ইসলাম, আব্দুর রহমান, আহম্মাদ আলী, আইয়ুব হোসেন, মতি সানা, রাজীব হোসেন রাজু, আহছানউল্লাহ, মোকছেদ আলী, আমজাদ হোসেন, আবু সাঈদ, রফিকুল ইসলাম মন্টু, হাবিবুর রহমান মাসুমকে উক্ত কমিটির সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এদিকে নতুন কমিটি অনুমোদন দেয়ায় জেলা বিএনপি’র সকল নের্তৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন সদ্য অনুমোদিত কমিটির নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd