1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৮২ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ আগষ্ট বিকাল ৫টার সময় দেবহাটা উপজেলার সখিপুর কলেজ মাঠে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় সুরা সদস্য হাফেজ মাওলানা রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ওমর ফারুক ও জেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি বিভাগের সেক্রেটারি আসাদুজ্জামান মুকুল। এসময় জামায়াতে ইসলামীর নেতা সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুলসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এসময় বলেন, আজকে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আমরা শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষ সেটা কখনো হতে দেবনা। বক্তারা বলেন, এদেশে সংখ্যালঘু বা সংখাগুরু বলে কিছু নেই, আমাদের একটিই পরিচয় আর সেটা হলো আমরা বাংলাদেশী। বক্তারা কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd